রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেছেন পুলিশের মহাপরিদর্শক

আপডেট: December 16, 2020 |
print news

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন আইজিপি।

এ সময় একটি সু‌সজ্জিত পুলিশ দল গার্ড অব অনার দিয়ে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তখন বিউগলে করুণ সুর বেজে উঠে।

 

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর