ফের সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত, কড়া জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের

আপডেট: December 19, 2020 |
print news

আবারও পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। শুক্রবার আবু ধাবিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে পাকিস্তানও যেকোনো লড়াইয়ের কড়া জবাব দিতে প্রস্তুত বলে কুরেশি হুঁশিয়ারি দিয়েছেন।

এব্যাপারে তাদের কাছে তথ্যও আছে বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দু’দিনের সংযুক্ত আরব আমিরাত সফরের শেষ দিনে সাংবাদিক সম্মেলন করে কুরেশি আরও দাবি করেন, তার পার্টনারদের কাছ থেকে অনুমোদন পেলেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গেও তার উদ্বেগের কথা জানিয়েছেন কুরেশি।

তিনি বলেন, ভারত নিজেদের ব্যর্থ রাজনীতির কারণে এখন কৃষক আন্দোলন, মহামারী, কাশ্মীর সমস্যার মতো বিভিন্ন অভ্যন্তরীণ গোলমালে ব্যতিব্যস্ত। সেকারণেই সারা বিশ্বের নজর সেদিক থেকে ঘোরাতে এই পরিকল্পনা নিয়েছে ভারত। সূত্র : আজকাল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর