সোশ্যাল মিডিয়ায় তাহসান-মিথিলার আলাপচারিতায় মুগ্ধ ভক্ত অনুরাগীরা

আপডেট: December 24, 2020 |
print news

কয়েক দিন আগে মেয়ে আইরার সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন তাহসান খান। তারই ভিডিও এই অভিনেতা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। যা দেখে নেটিজেনরা বাবা-মেয়ের প্রশংসা করছেন।

এদিকে তাহসানের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করেছেন মিথিলা। বাবা-মেয়ের খুনসুটি দেখে বেশ মজা পেয়েছেন তিনি। তারই বহিঃপ্রকাশ স্বরূপ কয়েকটি হাসির ইমোজি পোস্ট করেন। আর জবাবে তাহসান মিথিলাকে ট্যাগ করে লিখেন—‘সেন্স অব হিউমার একদম আমার মতো।’ তাহসানের এমন মন্তব্যে সহমত পোষণ করে মিথিলা লিখেছেন—‘হ্যাঁ, ঠিক তাই।’ আরেকটি মন্তব্যে এ অভিনেত্রী লিখেন—‘উচ্চারণও।’

২০০৬ সালে ৩ আগস্ট ভালোবেসে ঘর বাঁধেন তাহসান-মিথিলা। আইরা তেহরীম খান এই দম্পতির একমাত্র সন্তান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাহসান-মিথিলা। ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও মেয়ে আইরার কারণে নিয়মিত যোগাযোগ হয় তাদের। তবে সেটা একান্তই ব্যক্তিগত পর্যায়ের! কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার এমন আলাপচারিতায় মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

তাহসান-মিথিলার মন্তব্যে অনেক ভক্ত অনুরাগী লাইক রিঅ্যাক্ট দেন। কিন্তু বুধবার (২৪ ডিসেম্বর) তাহসানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘুরে দেখা যায় তাহসান-মিথিলা তাদের মন্তব্য মুছে ফেলেছেন। যদিও তাদের এই কথোপকথন মুছে ফেলার কারণ জানা যায়নি।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর