অভিনেতা ও মডেল নিরব হোসেনের মায়ের মৃত্যু

আপডেট: December 24, 2020 |
print news

অভিনেতা ও মডেল নিরব হোসেনের মা নুরজান আলম আর নেই। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

নিরব নিজেই এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তার মা অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি।

জানা গেছে, মরদেহ নিরবের গ্রামের বাড়ি রাজবাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর