নবাব এলএলবি সিনেমার পরিচালক অনন্য মামুনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে পর্নগ্রাফি আইনে দায়ের করা মামলায় অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে তদন্ত কর্মকর্তা রমনা থানায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ছবির পরিচালক অনন্য মামুনকে মিরপুরের বাসা থেকে আটক করে ডিবি। পরে তাকে রমনা থানায় দায়ের করা পর্নগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/