শুভশ্রী ও রাজের সাথে মিথিলা-সৃজিতের গেট টুগেদার

আপডেট: December 31, 2020 |
print news

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, তারপরই বদলে যাবে বছরের ক্যালেন্ডার। বছরের শেষ লগ্নে এসে আড্ডায় মেতেছিলেন মিথিলা-সৃজিত ও টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও তার বর নির্মাতা রাজ চক্রবর্তী। ধারণা করা হচ্ছে, রাজ-শুভশ্রীর আমন্ত্রণে হাজির হয়েছিলেন মিথিলা-সৃজিত।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মিথিলা তার টুইটারে একটি সেলফি পোস্ট করেন। তাতে দেখা যায়—শুভশ্রী তার ছোট্ট পুত্র যুবানকে এক হাতে বুকে ধরে আছেন। অন্য হাতে আগলে ধরেছেন মিথিলাকে। মিথিলার পাশে দাঁড়িয়ে আছেন রাজ চক্রবর্তী। আর এই দৃশ্যটি বন্দি করেছেন সৃজিত।

এ ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন—বছরের শেষ লগ্নে এমন চমৎকার একটি গেট টুগেদারের জন্য ধন্যবাদ শুভশ্রী ও রাজদা। ছোট্ট যুবানের সঙ্গে দেখা করে দারুণ আনন্দ পেয়েছি।

দীর্ঘ দিন কলকাতায় থেকে সম্প্রতি ঢাকায় ফিরেছিলেন মিথিলা। দেশে ফিরেই যুক্ত হন ‘কনট্র্যাক্ট’ সিনেমার শুটিংয়ে। এটি যৌথভাবে পরিচালনা করছেন তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এর কাজ শেষ করে গত ২৯ ডিসেম্বর আবারো কলকাতায় শ্বশুরবাড়ি ফিরে গিয়েছেন মিথিলা।

 

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর