জাতীয় প্রেসক্লাবের নব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান

আপডেট: December 31, 2020 |
print news

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে দুজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়। জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করে। কমিটির অন্য সদস্যরা হলেন—জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এস এম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৬ জন প্রার্থী। নির্বাচনে দুটি প্যানেল হলো মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ। এর বাইরে নির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর