নাগরিকদের উদ্দেশ্যে নিজ হাতে একটি চিঠি লিখে এবং পিতা ও দাদার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে নতুন বছর শুরু করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এসব তথ্য জানিয়েছে। বিগত বছর তার সরকারের সাফল্য নিয়ে তিনি কোনও বক্তব্য দিয়েছেন কিনা, সে বিষয়ে কিছু জানায়নি কেসিএনএ। আল জাজিরা
কেসিএনএ জানিয়েছে, কঠিন সময়ে বিশ্বাস রেখে দলের (উত্তর কোরিয়া ওয়ার্কার্স পার্টি) পাশে থাকার জন্য জনগণকে ধন্যবাদ জানান কিম। গত বছরের শুরুতে নাগরিকদের কাছে যে অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, মহামারির কারণে তা অজর্নে ব্যর্থ হন তিনি। কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেন। তারপরও জনগণের যদি কষ্ট হয়ে থাকে সেজন্যও ক্ষমা চান উত্তর কোরিয় নেতা।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/