আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ ফ্লাইট বাতিল করা হয়।
রবিবার বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে ২৩ ও ৩০ জানুয়ারি ঢাকা-সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ পাওয়া যাবে।
সম্প্রতি যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/