একটি দোকানের সামনে কলসি নিয়ে নাচতে দেখা গেছে সানি লিওনকে। নিজের ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ারও করেন সানি। এরপরই হুহু করে ভাইরাল হয়ে যায়। ছোট্ট এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, আচমকাই নাচতে শুরু করছেন তিনি।
মুম্বাইয়ের এক বিখ্যাত স্টুডিওতে একটি তাৎক্ষণিক খাবারের স্টলের সামনেই সানিকে নাচতে দেখা যাচ্ছে। তিনি একটি জলপাই রঙের জাম্পস্যুট পরে আছেন এবং শ্যুটিং স্পটে থাকলেও সানির মুখে প্রসাধন খুবই সামান্য। দেখা যাচ্ছে যে হাতে একটি স্টিলের থালা এবং কাঁধে কলসি নিয়ে লাস্যময়ী ভঙ্গীতে নাচেন তিনি। এই ভিডিওর নিচে সানি লিখেছেন ‘মস্তি অন সেটস’। অর্থাৎ শুটিংয়ের ফাঁকে ফাঁকে অভিনেত্রী যে ভালোই হাসি-ঠাট্টায় মেতেছেন সেটা বোঝা যাচ্ছে।
জানা যায়, অনামিকা নামের এক ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী সানি লিওনকে। শুটিং স্পট থেকেই অনেক মজাদার কাহিনির ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেন। বেশ অনেক দিন পর আবার কাজে ফিরতে পেরে সানিকে বেশ খুশি দেখাচ্ছিল ভিডিওতে। পরিচালক বিক্রম ভাটের নির্দেশনায় এই ওয়েব সিরিজের কাজ শুরু হয়েছে গত মাস থেকে।
View this post on Instagram
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/