করোনায় লণ্ডভণ্ড অ্যাস্টন ভিলাকে গুঁড়িয়ে দিলো লিভারপুল

আপডেট: January 9, 2021 |
print news

করোনার হানায় লণ্ডভণ্ড অ্যাস্টন ভিলা শিবির। তাই এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে তরুণদের নিয়ে গড়া অনভিজ্ঞ একটি দল মাঠে নামায় তারা। ফলাফল- লিভারপুল ৪, অ্যাস্টন ভিলা ১। অন্যদিকে, ভিলাকে উড়িয়ে দিয়ে লিভারপুল জায়গা করে নেয় এফএ কাপের চতুর্থ রাউন্ডে।

শুক্রবার রাতে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর অবশ্য প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি তারা। উল্টো ৪১ মিনিটে পাল্ট আক্রমণে ভিলার ১৭ বছর বয়সী ইংলিশ ফুটবলার লুইয়ি ব্যারি গোল করে সমতা ফেরান।

বিরতির পর ৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল হজম করে ভিলা। ৬০ মিনিটে ভেইনালদেম গোল করে এগিয়ে নেন দলকে। ৬৩ মিনিটে হেডে সাদিও মানে গোল করে ব্যবধান করেন ৩-১। আর ৬৫ মিনিটে মোহাম্মদ সালাহর নিখুঁদ ফিনিশিংয়ে ব্যবধান হয় ৪-১।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now