সাবেক মেয়র সাঈদ খোকনের নামে দু’টি মামলা হয়েছে

আপডেট: January 11, 2021 |
print news

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের নামে দু’টি মামলা হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ দু’টি মামলা দায়ের করা হয়।

একটি মামলার বাদীর নাম কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম। আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলা দু’টি আদেশের জন্য রেখেছেন।

রিপন মিয়া বলেন, মামলায় দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ আনা হয়েছে। এখন মামলার বিষয়ে শুনানি হচ্ছে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর