কোচদের মাথার ওপর বাঁ পা ঘুরিয়ে ওয়ার্ম-আপ ইব্রাহিমোভিচের

আপডেট: January 11, 2021 |
print news

সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের বয়স ৩৯ বছর চলছে। কিন্তু তার মাঠের পারফর্ম্যান্সের সাথে বয়সের সংখ্যাটা যেন পুরোই বেমানান। চলতি মৌসুমে এসি মিলানের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন ইব্রা।

 

বয়সে তার চেয়ে ১৫-২০ বছর জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন তিনি। মাঠে হোক বা মাঠের বাইরে; সব সময় খবরের শিরোনাম হতে ভালবাসেন ইব্রা। এবারও এমন এক ভিডিও ভাইরাল হয়েছে তার।

শনিবার সিরি’আ লিগে তোরিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ফের মাঠে ফিরেছেন সুইডিশ তারকা। রাফায়েল লিও’র পরিবর্তে ৮৫তম মিনিটে মাঠে নামেন তিনি। ম্যাচটিতে ২-০ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রোজোনেরিরাও। তবে সেই ম্যাচে মাঠে নামার আগে অদ্ভূত এক কাণ্ড করেছেন ‘জ্লাতানেরা’।

ভাইরাল হওয়া এক ভিডিও তে দেখা যায় কোচদের একজনের মাথার ওপর বাঁ পা ঘুরিয়ে ওয়ার্ম-আপ করছেন ইব্রা। তাও আবার তায়কোয়ান্ডো স্টাইলে পা ঘুরিয়েছেন চারবার।

বৈশাখীনিউজবিসি

 

Share Now

এই বিভাগের আরও খবর