ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬

আপডেট: January 15, 2021 |
print news

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ।

স্থানীয় সময় শুক্রবার ভোরে সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। এ সময় আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। যদি আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে সুনামির ব্যাপারে সতর্ক করা হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর