রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই যুবকের আনুমানিক বয়স ২২ বছর। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরনে ট্রাউজার ছিল বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ গোলাম আযম এ তথ্য নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে বেগুনবাড়ি সেতুর পূর্ব পাশে জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়। যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/