দলের কল্যাণে দুর্দিনের ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট: January 15, 2021 |
print news

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, দলের কল্যাণে দলের দুর্দিনের ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। সুযোগ সন্ধ্যানীদের ভীড়ে ত্যাগীরা বঞ্চিত হচ্ছেন। যারা জাতীয় পার্টি বা অন্য দল থেকে এসে অর্থের বিনিময় দলের বড় বড় নেতা বনে গেছেন তারা কখনই ত্যাগী ও দুর্দিনের নেতাদের মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। আমাদের জীবন ক্ষনস্থায়ী, কিন্তু আমরা আমাদের মহৎ কাজের মাধ্যমে আমরা বেঁচে থাকবো অনন্তকাল। তাই আমাদের সকলকে দেশ ও মানুষের কল্যাণে কিছু করে যাওয়া দরকার। মানুষ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে তার কর্মে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিপংকর গোলদার দিপু’র মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আওয়ামী লীগ নেতা দিপংকর গোলদার দিপুর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। স্থানীয় কবিরাজ বাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার মনিন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, ইউপি চেয়াম্যান মাস্টার মো. অলিউল্লাহ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান, মো. শাহ আলম আকন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মৃত দিপংকর গোলদার দিপু’র পরিবারের সদস্যরা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর