ঘন কুয়াশার কারণে গত দুদিনের মতো আজও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যান্তরীণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) রাত ২টা ৩০ মিনিটি থেকে ফেরি চলাচল বন্ধ করে।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। আজ মঙ্গলবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, দুই পারে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। সবচেয়ে বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা।
জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার দিবাগত রাত আড়াইর দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। এতে করে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/