ফের পূর্ণিমা-তাহসান

আপডেট: January 21, 2021 |
print news

করোনার ভয় কাটিয়ে অভিনয়ে ব্যস্ততা বৃদ্ধি করছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নতুন বছরের শুরু থেকে ছবির পাশাপাশি নাটকেও অভিনয় করছেন তিনি। একই সঙ্গে ওয়েব ফিল্মের কাজের কথাও জানিয়েছেন।

নতুন নাটক প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘প্রায় দুই বছর পর নাটকে অভিনয় করেছি। ২০১৯ সালের বিশ্ব ভালোবাসা দিবসে সাগর জাহানের পরিচালনায় সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলাম। একই পরিচালকের পরিচালনায় আবারও নাটকে অভিনয় করলাম। এটির নাম ‘এই পৃথিবী আমাদের’। আগের নাটকের মতো এতেও আমার সহশিল্পী তাহসান। নাটকটিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে। আমি যে ধরনের গল্পের নাটকে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটি তেমনই। আগামী ঈদের আরও কিছু নাটকে অভিনয়ের কথা চলছে। পছন্দের গল্প হলে অভিনয়ের ইচ্ছা আছে।’

নতুন ছবিতে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন একটি ছবিতে অভিনয় করব আগামী মাসে। এটি একটি ওয়েব ফিল্ম। পরিচালনা করবেন অমিতাভ রেজা। এরই মধ্যে স্ক্রিপ্ট পেয়েছি। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এ ছবির চরিত্রে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। আশা করছি, এটি উপভোগ্য হবে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর