১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনার টিকা হস্তান্তর করেছে ভারত

আপডেট: January 21, 2021 |
print news

বাংলাদেশের কাছে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনার টিকা হস্তান্তর করেছে ভারত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করা হয়। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এসব ডোজ হস্তান্তর করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। এর আগে টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর