বিশ্বজুড়ে করোনায় একদিনে প্রাণ কেড়ে নিল ১৬ হাজার

আপডেট: January 22, 2021 |
print news

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। সবমিলিয়ে মহামারীর বছরজুড়ে মোট প্রাণহানি হয়েছে ২১ লাখের মতো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখ। এতে আক্রান্ত দাঁড়িয়েছে ৯ কোটি ৮০ লাখের বেশি।

এই সময়ে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন চার হাজারের বেশি মানুষ; দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ২০ হাজার। দিনের দ্বিতীয় সর্বোচ্চ- ১৩শ’র বেশি মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ছাড়িয়েছে দু’লাখ ১৪ হাজার। এদিন প্রায় ১৩শ’র মৃত্যু দেখেছে ব্রিটেন; দেশটিতে মোট মৃত্যু ৯৬ হাজারের কাছাকাছি।

সাড়ে ৮শ’ মৃত্যু রেকর্ড হয়েছে জার্মানিতে। সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৬শ’ মৃত্যু দেখেছে ইন্দোনেশিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পোল্যান্ড, ইতালি, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভারতে মোট প্রাণহানি ১ লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে; মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ৪৫ হাজারের বেশি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর