নুসরাত-নিখিল পরস্পরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন

আপডেট: January 22, 2021 |
print news

যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। নতুন প্রেমের কারণে নিখিল জৈনর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে এই নায়িকার—নতুন বছরের শুরুতেই এই আলোচনা জোরালো হয়।যশ-নুসরাতের প্রেম নিয়ে সমালোচনার ঝড় বইলেও এ বিষয়ে একটি কথাও বলেননি নিখিল। অন্যদিকে নুসরাত-নিখিল পরস্পরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এরপরই তাদের ঘর ভাঙার খবরে নতুন মাত্রা যোগ হয়। অবাক করা বিষয় হলো—এই পুরোটা সময়ে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি অনুপস্থিত ছিলেন নিখিল। এমনকি সংবাদমাধ্যমেও কথা বলেননি তিনি। তবে দীর্ঘ ১৬ দিন পর গত ১৭ জানুয়ারি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিখিল তার উপস্থিতি জানান দেন।

শুক্রবার (২২ জানুয়ারি) ইনস্টাগ্রামে কোনো পাহাড়ি এলাকায় চোখে রোদচশমা পরে হাসিমুখে নিজের একটি সেলফি পোস্ট করেছেন নিখিল। তবে এ ছবির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিখিলের ক্যাপশন। এতে তিনি লিখেছেন—‘জীবনটা ব্যুমেরাংয়ের মতো, তুমি যা দেবে, তা ফেরত পাবে।’ হঠাৎ জীবন নিখিলের এমন মনোভাবকে সহজভাবে নেননি নেটিজেনরা। কেউ কেউ প্রশ্ন করেছেন, নুসরাতের জন্যই কি এই বার্তা দিলেন নিখিল? নাম উল্লেখ না করে কী স্ত্রীকে খোঁচা দিলেন তিনি?

এর আগে শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশান সিং ইঙ্গিতপূর্ণভাবে ভার্চুয়াল বিতণ্ডায় জড়িয়েছিলেন। কিন্তু নুসরাত নিখিলের এই পোস্টের বিপরীতের কোনো পোস্ট দেননি। তবে গতকাল নুসরাত এক পোস্টে লিখেছেন—‘সুখ একটি অভ্যন্তরীন ব্যাপার।’

এদিকে শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে নিখিল তার ইনস্টাগ্রামে আরেকটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন—‘সুখ একটি কল্পিত শব্দ। যা নতুন কিছু কেনার জন্য আবিষ্কার করা হয়েছে।’ যদিও এই উদ্ধৃতি নেওয়া হয়েছে গ্রেগরি ডেভিড রবার্টসের লেখা ‘শান্তারাম’ উপন্যাস থেকে। কিন্তু সংসার ভাঙনের এই গুঞ্জনের মাঝে একই বিষয় নিয়ে তাদের মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ মনে করছেন নেটিজেনরা, পরস্পরকে খোঁচা দিয়েই এসব পোস্ট করছেন বলেও ধারণা তাদের!

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর