আত্মঘাতী গোলে আর্সেনালের বিদায়

আপডেট: January 24, 2021 |
print news

সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। অন্যদিকে, এটি এফএ কাপে আর্সেনালের বিপক্ষে সাউদাম্পটনের পাওয়া প্রথম জয়।

আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে শনিবার শুরু থেকেই দারুণ খেলছিল সাউদাম্পটন। ২৪ মিনিটে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আর্সেনাল তাদের পারফরম্যান্সের ধার বাড়ায়। তৈরি করে বেশ কিছু সুযোগও। কিন্তু সেগুলোর কোনোটি থেকেই গোল আদায় করে নিতে পারেনি।

আর্সেনালের মতো সাউদাম্পটনও বাকি সময়ে বেশ কিছু সুযোগ তৈরি করে। কিন্তু তারাও আর জালের নাগাল পায়নি। তাতে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলই ভাগ্য বদলে দেয় ম্যাচের। আর সাউদাম্পটনকে টিকিট পাইয়ে দেয় পঞ্চম রাউন্ডের। যেখানে ফেব্রুয়ারিতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে তারা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর