পারিশ্রমিক দ্বিগুণ করে ৩০ কোটি রুপি নিচ্ছেন রকি ভাই!

আপডেট: January 25, 2021 |
print news

‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমার মাধ্যমে আরেক সর্বভারতীয় সুপারস্টারের জন্ম হয়েছে, তার নাম ইয়াশ। প্রেক্ষাগৃহে সাফল্যের পর ইয়াশের তারকাখ্যাতি এখন তুঙ্গে। সে জন্যই ‘কেজিএফ : চ্যাপ্টার টু’-তে নিজের পারিশ্রমিক দ্বিগুণ করবেন ইয়াশ!

৩৫ বছর বয়সী সুপারস্টার ইয়াশ এ সিনেমার প্রথম কিস্তির চেয়ে পারিশ্রমিক দ্বিগুণ করেছেন দ্বিতীয় কিস্তিতে। ২০১৮ সালে মুক্তি পায় প্রথম কিস্তি। আর সে সময় ‘রকি ভাই’ নিয়েছিলেন ১৫ কোটি রুপি। আর দ্বিতীয় কিস্তির জন্য ইয়াশ পারিশ্রমিক নিয়েছেন ৩০ কোটি রুপি। এ পারিশ্রমিক ছাড়াও সিনেমার লাভের অংশ পাবেন তিনি।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। ৮ জানুয়ারি ইয়াশের জন্মদিন উপলক্ষে যে টিজার প্রকাশ পেয়েছিল, তাতে অবশ্য আধীরার লুক দেখানো হয়নি। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি। সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর