পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

আপডেট: January 25, 2021 |
print news

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাত পৌনে ১১টার দিকে প্রথম ফেরি চলাচল বন্ধ হয় এবং ঘণ্টাখানেক বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এভাবে রাতে দুই থেকে তিন বার ফেরি চলাচল বন্ধ ও শুরু হয়।

সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে নদীতে এখনো কুয়াশা আছে বলেও জানান তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now