রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বুধবার (২৭ জানুয়ারি) বিকালে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হবে। কাল ২৫ জনকে করোনার টিকা দেওয়া হবে।
সূত্র জানায়, এর মধ্যে প্রথম টিকা গ্রহণ করবেন একজন নার্স। তার নাম রুনু বেরোনিকা কস্তা। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তার সঙ্গে আরও দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকারও টিকা নেবেন। এ ছাড়া চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেবেনে মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন। এদিন তারাসহ একে একে মোট ২৫ জনকে টিকা দেওয়া হবে।
ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান , বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
টিকা নিবন্ধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টিকা উদ্ধোধনের পর থেকেই টিকার নিবন্ধন শুরু হয়ে যাবে। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও টিকার নিবন্ধন করা যাবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/