করোনামুক্ত হলেন জি এম কাদের

আপডেট: January 27, 2021 |
print news

করোনাভাইরাস মুক্ত হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (২৬ জানুয়ারী) তার করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ এসেছে।

জি এম কাদেরের ব্যক্তিগত চিকিসৎক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্যার (জি এম কাদের) এখন পুরোপুরি সুস্থ আছেন। গত ১২ জানুয়ারি করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ধরা পড়ার পর থেকেই স্যার উত্তরার নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

ডা. আকাশ আরও বলেন, জাপা চেয়ারম্যান অসুস্থ থাকাকালীন পার্টির নেতা-কর্মীসহ দেশবাসী তার জন্য দোয়া করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর