নিজ শহর মহারাষ্ট্রের আহমেদনগরে ফের অনির্দিষ্টকালের জন্য অনশনে বসতে যাচ্ছেন সমাজসেবক আন্না হাজারে।
বৃহস্পতিবার তিনি বলেন, কৃষকদের দাবি আদায়ের সমর্থনে আগামী জানুয়ারি থেকে তিনি অনশনে বসবেন। এ সময় নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করতে সমর্থকদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।
৮৪ বছর বয়সী এ অ্যাক্টিভিস্ট এক বিবৃতিতে বলেন, গত দুই বছর ধরে কৃষকদের দাবি-দাওয়ার গুরুত্বের কথা বিবেচনায় নিয়ে আমি ক্ষুব্ধ। আমার মনে হয়েছে– তাদের বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্তটি নেয়নি। কৃষকদের নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।
সামাজিক আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করা এ নেতা আরও বলেন, বারবার সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি। গত তিন মাসে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছে অন্তত পাঁচবার চিঠি লিখেছি। সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে আলোচনা করছেন। কিন্তু এ দাবির বিষয়ে তারা কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
মহারাষ্ট্রের জনপ্রিয় গান্ধীবাদী নেতা আন্না হাজারে তার রাজ্যে গ্রামোন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি আর্থিক দুর্নীতি প্রতিরোধেও লাগাতার আন্দোলন করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/