করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকর ইরানের টিকা

আপডেট: January 31, 2021 |
print news

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে ইরানের তৈরি টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ দাবি করেছে।

ইরানের তৈরি এই টিকার নাম কোভিরান বারিকাত। এর উৎপাদনের বিষয়টি দেখভাল করছেন হাসান জলিলি।

শনিবার তিনি জানিয়েছেন, স্বেচ্ছাসেবকদের দুই ডোজ করে কোভিরান বারিকাত দেওয়া হয়। পরে তাদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে ভাইরাসের বিরুদ্ধে এটি কার্যকর।
তিনি বলেছেন, ‘যাদেরকে ট্রায়ালে টিকা দেওয়া হয়েছিল তাদের রক্তের প্লাজমা পরীক্ষায় দেখা গেছে, এটি রূপান্তরিত ইংলিশ করোনাকে অকার্যকর করতে সক্ষম।’

ইরানের ন্যাশনাল করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য মিনু মোহরাজও টিকার কার্যকারিতার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় রূপান্তারিত ইংলিশ ভাইরাসের নমুনা দিয়েছিল, যেটি ৭০ শতাংশেরও বেশি সংক্রামক এবং কোভিরান বারিকাত গ্রহীতাদের প্রথম তিনজনের রক্তের প্লাজমা পরীক্ষায় দেখা গেছে, তা পুরোপুরি নিস্ক্রিয় হয়ে গেছে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর