ভারতের মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার ইনরবিট মলের কাছে অবস্থিত একটি স্টুডিওতে মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শেষ খবর পাওয়ার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। খবর- ইন্ডিয়া টুডের।
খবরে বলা হয়, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সময় কারো ভেতরে আটকে পড়ার খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
মুম্বাইয়ের গোরেগাঁও এলাকাটিকে ফিল্ম স্টুডিওগুলোর একটি কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। পূর্ব গোরেগাঁওতে বিখ্যাত ফিল্মসিটি রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/