’মিথ্যা তথ্য দিয়ে একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

আপডেট: February 3, 2021 |
print news

অসত্য ও ভুল তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও মিডিয়ায় প্রচার করে একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিল এই চক্রটিই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশের এগিয়ে চলা যাদের পছন্দ হচ্ছে না তারাই এই ষড়যন্ত্রকারী উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর