মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানির প্রস্তাব স্থগিত : অর্থমন্ত্রী

আপডেট: February 3, 2021 |
print news

মিয়ানমারে নির্বাচিত সরকারকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করার কারণে দেশটি থেকে এক লাখ টন চাল আমদানির প্রস্তাব স্থগিত করেছে বাংলাদেশ সরকার।

বুধবার বিকালে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিষয়টি জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে এক লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছিল। কিন্তু সম্প্রতি দেশটির ক্ষমতার পরিবর্তন হওয়ায় আপাতত আমরা আমদানি স্থগিত করেছি।

তিনি বলেন, মিয়ানমারের বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। তাদের এখন চাল রপ্তানির আগ্রহ আছে কি না বা আমরাও এ পরিস্থিতিতে আমদানি কীভাবে করব, এসব বিষয় পর্যালোচনা করছি। পরে সিদ্ধান্ত নেব।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের অনেক সময় জরুরিভাবে মিয়ানমার থেকে আমদানি করতে হয়। এর আগেও আমরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করেছি।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর