প্রথম মাসে ৩৫ লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা সরকারের

আপডেট: February 4, 2021 |
print news

অর্ধেকে নামলো টিকাদানের টার্গেট। ৬০ লাখের বদলে প্রথম মাসে ৩৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

এদিকে, আগামী জুনের মধ্যে, বাংলাদেশকে ১ কোটি ২৭ লাখ করোনা টিকা দেওয়ার কথা জানিয়েছে কোভ্যাক্স।

এই টিকা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের হবে বলে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন এই প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী কোভ্যাক্সের টিকা বন্টনের তালিকা প্রকাশের মাধ্যমে, এ তথ্য নিশ্চিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে সংস্থাটির কাছে ফাইজারের টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। বেঁধে দেওয়া ১৮ জানুয়ারির মধ্যে তা নিশ্চিতও করা হয়। বুধবার কোভ্যাক্সের প্রকাশিত তালিকায়, বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিন পাবে বলে জানায় সংস্থাটি।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর