চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আর চার যাত্রী।
শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আমির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
তিনি জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত চজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/