চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ওমর সানি। শুধু তাই নয়, তার প্যানেলের সবাই জয়ী হয়েছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিন মধ্য রাতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ওমর সানির প্রাপ্ত ভোট ২৭৮। ওমর সানির প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৫৮ ভোট।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ওমর সানি বলেন—ফিল্ম ক্লাবের সম্মানিত সদস্যদের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে এবং আমার ফুল ক্যাবিনেটকে দায়িত্ব দেওয়ার জন্য। আমি ওয়াদা করছি আমি এবং আমার ক্যাবিনেট তা অক্ষরে অক্ষরে পালন করব।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/