পুঁজিবাজারে দরপতন

আপডেট: February 7, 2021 |
print news

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ ফেব্রুয়ারি) বড় ধরনের দরপতন হয়েছে। এদিন সবগুলো সূচকের পতন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কিছুটা বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৫০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ২৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট কমে ২ হাজার ৯১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭১ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৪৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯০৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৫৬ পয়েন্ট কমে ৯ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৭টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৯ লাখ টাকা।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর