ভালোবাসা দিবসে প্রকাশ হচ্ছে কর্নিয়ার খেয়ালী মন

আপডেট: February 12, 2021 |
print news

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সন্ধ্যায় প্রকাশ হচ্ছে কর্নিয়ার কণ্ঠে ‘খেয়ালী মন’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন তারেক আনন্দ।

মেলো রক ধাঁচের সুর সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে কক্সবাজার, রাংগামাটির মনোরম লোকেশনে।

গানটি নিয়ে কর্নিয়া বলেন, তারেক আনন্দ ভাই যখন আমাকে লিরিক পাঠান তখনই আমার গানের কথা ভালো লাগে। এর পর হৃদয় হাসিন যখন সুর করল সেটা শোনার পরই ডিসিশন নিই গানটা আমার চ্যানেল থেকে ছাড়ব। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। বাকিটা শ্রোতারাই বলবেন। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হচ্ছে। নতুন চ্যানেল তাই আমার ভক্তদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নতুন নতুন গান উপহার দিয়ে যাব।

বৈশাখী নিউজদিপু

Share Now

এই বিভাগের আরও খবর