জয়ের লক্ষ্যে দুরন্ত সূচনার পর দ্রুত উইকেট পড়ে যাওয়ায় বিপদে বাংলাদেশ। এখন দৃশ্যত চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ।
তামিমের পর মুশফিক ও মিঠুনের দ্রুত বিদায়ে ব্যাকফুটে চলে গেছে স্বাগতিকরা। জয় পেতে এখনও যেতে হবে অনেক দূর।
অথচ লেজের দিকের ব্যাটসম্যানরাই এখন ভরসা। তবুও বাংলাদেশ শিবিরে স্বস্তি ছিল একটাই। বাংলাদেশের টেস্ট ফরম্যাটের সবচেয়ে সেরা ব্যাটসম্যান অধিনায়ক মুমিনুল তখনও মাঠে। সঙ্গে ছিলেন লিটন দাস।
আর মাত্র ১৯ বলের মধ্যে ফিরলেন অধিনায়ক মুমিনুল ও লিটন দাস।
আরও ৩২ রান যোগ করেই বিদায় নিলেন মুমিনুল। স্পিনার ওয়ারিক্যানের বলে স্লিপে কর্নওয়ালকে ক্যাচ দিয়ে ফিরলেন মুমিনুল।
করলেন ৬৮ বলে ২৬ রান। এরপর কর্নওয়ালের স্পিনে ধরাশায়ী হলেন লিটনও। অফস্টাম্পের বাইরের বল সজোরে হাঁকাতে গিয়ে ব্যাটে-বলে হয়নি তার।
ব্যাটের কানা ছুঁয়ে তা উইকেটরক্ষক জসুয়ার গ্লাভসে জমা হয়। আউট হওয়ার আগে ৩৫ বলে ২২ রান করেন লিটন।
মুমিনুলের পর মাঠে নেমেছেন মিরাজ। বলতে গেলে বাংলাদেশের ভরসা এখন মিরাজই জুটি। এরপর আর স্বীকৃত ব্যাটসম্যান নেই।
তাইজুল কিছুটা ব্যাট চালাতে জানলেও রাহিকে নিয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট খুঁইয়ে ১৫৩ রান। জয় পেতে আরও দরকার ৭৮ রান। ব্যাট হাতে নেমেছেন তাইজুল ইসলাম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/