করোনার টিকা নিয়েছেন বিসিবি সভাপতি পাপন

আপডেট: February 15, 2021 |
print news

করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকার  প্রথম ডোজ নেন তিনি। টিকা নেওয়ার এ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলতে চাননি বিসিবি প্রধান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেনস উইংয়ের কো-অর্ডিনেটর এবং বোর্ড সভাপতির সহকারী তৌহিদ মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

করোনা টিকা নিতে শুরু থেকে উৎসাহ দিয়ে আসছেন পাপন। তিনি বেক্সিমকো ফার্মাসিউটিউক্যালসের একজন পরিচালক। ভারত থেকে টিকা আমদানি করছে বেক্সিমকো।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর