কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনেনয়ন পেতে অন্তত পাঁচজন লড়াইয়ে নেমেছেন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন মো. ইউসুফ খান দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়া ইতিমধ্যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ নেতাদেরও প্রিয় পাত্র হয়ে উঠেছেন লায়ন ইউসুফ খান। শাক্তা ইউনিয়নের সাধারন ভোটারদের কাছে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে পরিচিতি অর্জন করেছেন তিনি। স্থানীয় এলাকাবাসির সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া যায়।
[caption id="" align="alignnone" width="960"]
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম ভাই ও যুগ্ম আহবায়ক আলতাব হোসেন বিপ্লবের সাথে শুভেচ্ছা বিনিময়।[/caption]
নিজেকে একজন যোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থাপন করে লায়ন ইউসুফ বলেন, "একজন ইউপি চেয়ারম্যান প্রার্থী হবার জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন সে সকল দিক থেকে আমি নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনে করছি। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাক্তা থেকে আমি দলীয় মনোনয়ন চাইবো।"
তিনি বলেন, আমাদের এলাকার সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কামরুল ইসলাম একজন ভালো লোক। আমাদের থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরীও একজন সাদামনের মানুষ। একই সাথে থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শফিউল আযম খান বারকু ও আলতাফ হোসেন বিপ্লবও রাজপথের পরীক্ষিত সৈনিক ও প্রজ্ঞাবান রাজণীতিবিদ। নির্লোভ ও নির্ভেজাল এই রাজণীতিবিদ হিসেবে আওয়ামী রাজণীতিতে তাদেরও রয়েছে যথেষ্ঠ ত্যাগ-তিতিক্ষা । তাই আমি আশা করবো শাক্তার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিশ্চই একজন ভালো মানুষকেই মনোনীত করবেন তারা।"
লায়ন ইউসুফ খান সকল দিক বিবেচনায় নিজেকে একজন শতভাগ যোগ্য প্রার্থী হিসেবেই মনে করছেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদকের পদটি আগলে রাখা শাক্তার এই কৃতি সন্তান।
[caption id="attachment_71186" align="alignnone" width="900"]
শাক্তা ইউনিয়ন হিজলা গ্রামে উঠান বৈঠকে[/caption]
আসন্ন ইউপি নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিগত দিনে শাক্তার মানুষের সুখে-দু:খে তাদের পাশেই ছিলাম-রয়েছি এবং ভবিষ্যতেও এভাবেই থাকতে চাই। তাইতো ঘোষিত নির্বাচিনে অংশ নিয়ে তাদের একজন নির্বাচিত সেবক হিসেবে এলাকাবাসীর সুখে-দু:খে কাজ করে যেতে চাই। তিনি বলেন দল-মত নির্বিশেষে শাক্তার সাধারন মানুষ আমার কাছে অক্সিজেনের মত। তারা আমার প্রাণ। তাদের প্রতি আমি যথেষ্ঠ আস্থাশীল। সে ক্ষেত্রে আমি শতভাগ আশাবাদি এবারের নির্বাচনে তারা আমাকেই তাদের যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন করবেন।
জানা যায়, লায়ন মো.ইউসুফ খান ১৯৭৫সালের ১লা জানুয়ারি শাক্তা ইউনিয়নের কার্মাতা গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মৃত হাজী মো.আখতারুজ্জামান খান ও মমতাময়ী মা নূরজাহানের নয় সন্তানের মধ্যে সপ্তম লায়ন মো.ইউসুফ। একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং এনআরবি কানেক্ট টিভি নামক একটি অনলাইন টেলিভিশনের পরিচালক লায়ন মো.ইউসুফ খান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি একাধারে একাধিক ব্যবসা বানিজ্যের সাথে জড়িত। তার মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-পিপল এন টেক লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর ফ্রন্টিয়া লিমিটেড, ভাইস চেয়ারম্যান ই-ক্যাব ব্রান্ডিং এন্ড মার্কেটিং স্ট্যান্ডিং কমিটি। পরিচালক ছে-ট্রেড ইন্টারন্যাশনাল, পরিচালক আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশন। সদস্য বেসিস ও বিসিএস কম্পিউটার সমিতি। এছাড়া তিনি লায়ন্সক্লাব অব ইন্টারন্যাশনালের সদস্য, সদস্য রামের কান্দা কেন্দ্রীয় ঈদগাহ ও উত্তর রামের কান্দা মাদ্রাসা। উপদেষ্টা ত্রিলোক আবৃত্তি সংসদ, সাধারন সম্পাদক কামার্তাযুগ-স্বাগতসংগ, পরিচালনা পরিষদের সদস্য ইস্পাহানী উচ্চ বিদ্যালয় রামের কান্দা ও সভাপতি রামের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর বাইরেও বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে এলাকা ও এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনকের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে শাক্তা ইউনিয়নের উন্নয়নের ধারাকে আরো গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষে আগামী ইউপি নির্বাচনে শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। এজন্য তিনি দলীয় মনোনয়ন পাবার মত একমাত্র যোগ্যপ্রার্থী হিসেবে মনে করে এলাকাবাসীর সমর্থন ও দলীয় প্রধানদের সুদৃষ্টি কামনা করছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/