দেশে করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৪২ জন।
গত ২৪ ঘণ্টায় আরও ৩৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৩ হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/