হ্যাটট্রিকের পরের ম্যাচেই বিবর্ণ এমবাপে, হেরে গেল পিএসজি

আপডেট: February 22, 2021 |
print news

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ক্যাম্প নউয়ে ৪-১ গোলে উড়িয়ে দেয় পিএসজি। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন পিএসজি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। কিন্তু রবিবার রাতে নিজের পুরোনো দলের বিপক্ষে ছিলেন তিনি একেবারেই বিবর্ণ।

সেই সঙ্গে দলে ছিলেন না নেইমার ও ডি মারিয়া। ফলে দুই অর্ধের দুই গোলে লিগ ওয়ানে আবার মোনাকোর কাছে হেরে গেল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে ২-০ গোলে জেতা ম্যাচে সোফিয়ানে দিয়ুপ সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন গিসের্মো মারিপান।

২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পিএসজি। ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোনাকো। ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অলিম্পিক লিঁও।

নেইমার, ডি মারিয়ার অভাব প্রবলভাবেই অনুভব করেছে পিএসজি। মাউরো ইকার্দি, মোইজে কিনরা ছিলেন নিজেদের ছায়া হয়ে।

ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় মোনাকো। বাঁ দিক থেকে কাইও হেনরিকের ক্রসে হেডে রুবেন আগুইলার খুঁজে নেন দিয়ুপকে। খুব কাছ থেকে হেডে বাকিটা সারেন ফরাসি এই মিডফিল্ডার।

শুরুতেই পিছিয়ে পড়া পিএসজি পারেনি ঘুরে দাঁড়াতে। প্রথমার্ধে তিন চেষ্টার একটিও লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিকেরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় মোনাকো। ডি-বক্সে আলগা বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন মারিপান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর