১৪তম বিগ বস আসরে বিজয়ী রুবিনা দিলায়েক

আপডেট: February 22, 2021 |
print news

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। এই প্রতিযোগিতার ১৪তম আসরে বিজয়ী হয়েছেন রুবিনা দিলায়েক। ১৪০ দিনের বেশি সময় বিগ বসের ঘরে থাকার পর বিজয়ীর ট্রফি ছিনিয়ে আনলেন টেলিভিশন পর্দার জনপ্রিয় চরিত্র ‘ছোটি বহু’ রূপায়নকারী এই তারকা। রোববার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ‘বিগ বস ১৪’-এর গ্র্যান্ড ফিনালে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

পাঁচজন প্রতিযোগী নিয়ে শুরু হয় ‘বিগ বস ১৪’-এর গ্র্যান্ড ফিনালে। এতে প্রথম রানার আপ হয়েছেন গায়ক রাহুল বৈদ্য, তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী নিক্কি তাম্বলি। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন রাখি সাওয়ান্ত ও আলি গনি। এ আসরের বিজয়ী রুবিনা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ট্রফি ও ৩৬ লাখ রুপি।

তবে বিগ বসের ঘরে রুবিনার শুরুটা সহজ ছিল না। প্রথম দিনেই বাতিলের স্ট্যাম্প নিয়ে পৃথক সারিতে বসতে হয়েছিল তাকে। আগে আসা সত্ত্বেও তাকে টপকে একের পর এক প্রতিযোগী ঢুকে গিয়েছিলেন বিগ বসের ঘরে।

উপস্থাপক সালমান খানও তাকে নিয়ে কম রসিকতা করেননি। প্রথম সপ্তাহে পুল সাইডে রাত্রি যাপন করেছেন রুবিনা। বিগ বস সিজন ১৪ পরিবারের অন্য সদস্যরা ক্রমাগত কটাক্ষ করেছেন রুবিনাকে। মাঝে মধ্যে ‘টিচার’ বলেও রাগিয়ে দেওয়া হয়েছে তাকে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর