১৭ বছর পর ফুলপুরে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট: February 23, 2021 |
print news

ময়মনসিংহের ফুলপুরে প্রায় ১৭ বছর পর ফুলপুর উপজেলা শাখা ছাত্রদল, ফুলপুর পৌর শাখা ছাত্রদল ও ফুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২১ সদস্যবিশিষ্ট এসব কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে ফুলপুর উপজেলা শাখা ছাত্রদলের একেএম সুজা উদ্দিনকে আহ্বায়ক ও শাহ ইমরুল কায়েসকে সদস্য সচিব করা হয়েছে।

আর ফুলপুর পৌর শাখা ছাত্রদলের মো. ওমর ফারুক সরকারকে আহ্বায়ক ও হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া ফুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের মিজানুর রহমান হিরাকে আহ্বায়ক ও আরিফুল হককে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট ওই তিনটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, কমিটি প্রকাশিত হওয়ার তারিখ হতে আগামী ৬০ দিনের মধ্যে অধিভুক্তি সকল ইউনিট কমিটি করার নির্দেশ প্রদান করা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর