ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা

আপডেট: February 23, 2021 |
print news

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবারো দুটি রকেট আঘাত আঘাত হেনেছে। রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টিত মার্কিন দূতাবাসসহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় গ্রিনজোন সীমানার মধ্যে দুটি রকেট আঘাত হানে। এতে সম্পদের কিছু ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে তবে হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। কোনো গোষ্ঠী এই রকেট হামলার কথা স্বীকার করেনি।

এএফপি বলছে, দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা সার্ভিসের সদর দপ্তরের কাছে আঘাত হানে। উল্লেখ্য, এর একদিন আগে ইরাকের আল-বালাদ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। সূত্র : পার্সটুডে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর