আফগানিস্তানে স্বর্ণের খনিধসে ৪ শ্রমিক নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাকশানে গত রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রোহানি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাকশানের রেগিস্তান জেলার ওই স্বর্ণ খনিতে হঠাৎ ভূমিধসের ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত কর্মীদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/