ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি

আপডেট: February 24, 2021 |
print news

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. আসাদুজ্জামানকে সূত্রাপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) মোহাম্মদ মোর্শেদ হোসেন খানকে গোয়েন্দা রমনা বিভাগ, (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. শফিকুল ইসলামকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. ওমর হোসেন মিঞাকে ডিএমপির ক্রাইম বিভাগ ও (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক (লাইনওআর) শেখ মো. কামরুজ্জামানকে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর