টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চর দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রিপনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, শিশুকে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। স্থানীয়রা জানান, একই গ্রামের আনিছ মন্ডলের ছেলে রিপন (১৭) ওই শিশুকে খেলনার কথা বলে তার চাচা বাতেনের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে অভিযুক্ত রিপন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে দৌড়িয়ে ধরে কালিহাতী থানাধীন মগড়া ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে। এই সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটি। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কালিহাতী থানার (ওসি তদন্ত) রাহেদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে গ্রামবাসী অভিযুক্ত রিপনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/