মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল,সাধারণ সম্পাদক খালিক
আপডেট: February 26, 2021
|

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে সভাপতি পদে কামরেল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল খালিক নির্বাচিত হয়েছেন।
গতকাল ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা আনন্দ ঘন পরিবেশে মৌলভীবাজার জেলা বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী।
নির্বাচন কমিশনার তথ্য মতে প্রকাশিত তালিকায় ১৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার অ্যাডভোকেট কামরেল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস ১৮৩ ভোট পেয়ে সহ-সভাপতি এবং জুড়ী উপজেলার অ্যাডভোকেট আব্দুল খালিক ২১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।আনুষ্ঠানিক ভাবে এই চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশন।












