মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলায় মাদক বিরোধী একটি অভিযানে ৫০ লিটার বাংলা মদসহ ১ জনকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী শ্রীমংগল উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযানে অংশ নেয় পুলিশ।
ওই দিন আরেক অভিযানে কালিঘাট রোডে জীপ গাড়িসহ ৪ বোতল বিদেশি মদ ও গাড়িচালক দুলাল চৌহান(৫০) আটক করে পুলিশ। এ সময় কিছু দুর্বৃত্ত পুলিশের কাছে থেকে গাড়ি ও চালককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে থানা থেকে পুলিশের আর একটি দল ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হুগলিয়ার, চিমাইতলা হতে কৃতিবাস চাষা নামক আরেক মাদক কারবারীকে ২ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ওসি তদন্ত হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে এর সত্যতা স্বীকার করে তিনি বলেন, এই অভিযান চলমান থাকবে। আমাদের পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। এই অভিযানে কেউ ছাড় পাবে না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/