মৌলভীবাজার শহরে ৪৬ বোতল ফেন্সিডিলসহ জমির আলী (২৬)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে শহরস্থ পার্লস ডায়গনেস্টিক সেন্টারে পার্শ্ব দরগা মহল্লা মশিক ষ্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।জমির আলী জুড়ী উপজেলার মধ্যবটুলী গ্রামের শহিদ মিয়ার ছেলে।
গোয়েন্দা পুলিশের ইনচার্জ সুধীন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন র্দীঘ দিন আমাদের চোখে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো, বিভিন্ন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রদান করে জেল হাজতে প্রেরন করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/